স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : জ্বরে আক্রান্ত ছাত্রীকে হৃদরোগের ওষুধ খাইয়ে দেওয়ার অভিযোগ মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে! মুহূর্তের মধ্যে ১৭ বছরের স্কুল পড়ুয়া ছাত্রী কমলাসাগর দেবীপুর বাজার সংলগ্ন এলাকার স্বপন সরকারের মেয়ে সুস্মিতা সরকার বমি করে সংজ্ঞা হারিয়ে ফেলেন।
মা বাবা এবং অন্যান্য আত্মীয়রা চিৎকার শুরু করলে দৌড়ে গিয়ে কোন ডাক্তারের হদিস পায় নি রোগীর আত্মীয়রা। একটা সময়ে নার্সের কাছে গেলে নার্স নাকি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হাসপাতালে ভাঙচুর চালায়। কিন্তু অভিযোগ এই সময়ে কর্তব্যরত চিকিৎসক নিজের কক্ষে বিশ্রাম করছিলেন। পরে এলাকার জনগণ কিংবা রোগীর আত্মীয়দের চিৎকারে দ্রুত ছুটে আসেন সেই ডাক্তার। তার চিকিৎসা শুরু হয়। যদিও তার অবস্থা বর্তমানে গুরুতর। তাকে বর্তমানে মধুপুর হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

