Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশনি মূর্তি ভাঙচুর ঘিরে উত্তেজনা তেলিয়ামুড়ায়

শনি মূর্তি ভাঙচুর ঘিরে উত্তেজনা তেলিয়ামুড়ায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে আক্রান্ত শনিদেব। শনিবার সকালে শনিদেবের দেবমূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মেথিরাই রিয়াং বাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শনি মন্দিরে। জানা যায়, শুক্রবার গভীর রাতে কে বা কারা মন্দিরে হামলা চালিয়ে শনিদেবের মূর্তির হাত ও আঙ্গুল ভেঙ্গে দেয়।শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে এসে ভাঙ্গা মূর্তি দেখে চরম ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 স্থানীয়দের অভিযোগ, এটা উদ্দেশ্য প্রণোদিত হামলা, যার পেছনে থাকতে পারে বড় কোন কুমতলব। এই হামলার পেছনে কারা জড়িত, তা নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনাটি সংঘটিত করেছে সে বিষয়ে স্পষ্ট কেউ কিছু বলতে পারছে না। ঘটনার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, সেখানে এই সংগঠন গুলোর নীরবতা কেনো? স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে। কারণ, ধর্মীয় বিশ্বাসে আঘাত মানে শুধু মূর্তি ভাঙা নয়—এটি মানুষের আত্মিক অনুভূতির উপর আঘাত। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য