Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশহিদ জওয়ানের মূর্তি স্থাপন

শহিদ জওয়ানের মূর্তি স্থাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :দেশ সেবায় আত্মবলিদান দেওয়া বীর সন্তানকে যথাযোগ্য মর্যাদায় অমর করে রাখতে বিশেষ উদ্যোগ নিল সিআরপিএফ। শনিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় বীর শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের স্মৃতিতে একটি আবক্ষ মূর্তি স্থাপন ও উন্মোচন করা হয়। ১৪০ নং সিআরপিএফ ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠানটি। শনিবার চন্দ্রপুর এলাকার আপনজন ক্লাবের পাশে এই মূর্তির আবরণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দন, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, সিআরপিএফ-এর ডিআইজি যোতিন্ন্দ্র কুমার রাজপুত এবং ১৪০ নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুন্না সিং।

এছাড়াও সিআরপিএফ-এর বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯০ সালের ১৮ জুন জন্মগ্রহণ করা শম্ভু রায় ছিলেন সিআরপিএফ-এর এলিট ফোর্স ২১০ কোবরা ব্যাটেলিয়ানের একজন জওয়ান। মাত্র ২৫ বছর বয়সে তিনি বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ সময় ছত্তিশগড়ের মতো প্রতিকূল এলাকায় মাওবাদী দমন অভিযানে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ২০২১ সালের ৩ এপ্রিল ছত্তিশগড়ের এক রক্তক্ষয়ী মাওবাদী বিরোধী অপারেশনে বীরত্বের সাথে লড়াই চালিয়ে তিনি দেশের জন্য শহীদ হন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ শম্ভু রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্যের মধ্য দিয়ে শম্ভু রায়ের আত্ম বলিদানের বিষয়ে তুলে ধরেন। আগামী দিন দেশবাসীর মধ্যে সে অমর থাকবে বলে জানান তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য