Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপিস্তল , কার্তুজ, ফেন্সিডিল সহ আটক ২

পিস্তল , কার্তুজ, ফেন্সিডিল সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : ত্রিপুরার রেলপথকে কাজে লাগিয়ে পাচারকারীরা নেশার করিডোর করে তুলেছে রাজ্যকে। পাশাপাশি পাচারকারীরা নিজেদের বাঁচাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চলেছে। যা আরও একবার প্রমাণ হলো রবিবার। রাজধানীর বাধারঘাট রেলস্টেশনের রানী কমলাবতী এক্সপ্রেস দিয়ে বিহারের দুই যুবক ১০০ বোতল ফেনসিডিল পাচার করার সময় আটক হয়েছে রাজ্য পুলিশের স্পেশাল বাঞ্চের হাতে। তাদের কাছ থেকে পুলিশ অভিযান চালিয়ে শুধু ফেনসিডিল উদ্ধার করেনি, সঙ্গে উদ্ধার করেছে পিস্তল সহ দুটি কার্তুজ।

পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডিআইজি রথি রঞ্জন দেবনাথ। তিনি জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে পেশাল বাঞ্চের পুলিশ, জিআরপি এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে নেশা সামগ্রী সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ তাদের কাছ থেকে জানতে পেরেছে প্রচারের জন্য তারা চেষ্টা করেছিল। তাদের নাম কার্তিক যাদব ও আমোদ যাদব। তাদের বাড়ি বিহারে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়ার পাশাপাশি আগ্নেয়াস্ত্রের মামলাও নেওয়া হয়েছে। তারা রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন দিয়ে নেশা সামগ্রী গুলি কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কোন ধরনের সন্ত্রাসের কার্যকলাপ সংঘটিত করা চেষ্টা করেছে কিনা বা জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য সামনে আসবে। সচেতন নাগরিক মহলে ধারণা তাদের সাথে কোন বড় রাঘব বোয়াল জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাঘব বোয়ালদের নাম উঠে আসলে পুলিশ জালে তুলবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। নাহলে নেশা মুক্ত ত্রিপুরার বারোটা বেজে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য