Tuesday, February 3, 2026
বাড়িবিশ্ব সংবাদখুন হচ্ছেন হিন্দুরা! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ এমপি, কী বললেন হাসিনার...

খুন হচ্ছেন হিন্দুরা! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ এমপি, কী বললেন হাসিনার দল নিয়ে

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৭ জানুয়ারি : প্রকাশ্যে হিন্দুদের খুন করা হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। ভোট যত এগিয়ে আসছে, বাংলাদেশে ততই সংখ্যালঘু নির্যাতন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হল ব্রিটেনের পার্লামেন্টে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের এমপি বব ব্ল্যাকম্যান।

ব্ল্যাকম্যান বলেন, “এই কক্ষের দলনেতা বিদেশ সচিবের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাস্তায় হিন্দুদের খুন করা হচ্ছে। তাঁদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অন্য ধর্মীয় সংখ্যালঘুদেরও একই ভাবে নির্যাতন করা হচ্ছে।”

আসন্ন নির্বাচনে আওয়ামি লিগের না-লড়া নিয়েও ব্ল্যাকম্যান বলেন, “জনমত সমীক্ষায় ৩০ শতাংশের সমর্থন থাকা সত্ত্বেও আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের কট্টরপন্থীরা চাইছে বাংলাদেশের সংবিধানই বদলে দিতে।”

বাংলাদেশের নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে ব্রিটেনের সরকার কী পদক্ষেপ করবে, সে ব্যাপারে বিদেশ সচিবের কাছে বিশদে জানতেও চেয়েছেন ব্ল্যাকম্যান। প্রসঙ্গত, হাসিনার দলকে নিষিদ্ধ করা নিয়ে গত সপ্তাহেই বাংলাদেশের মহম্মদ ইউনুসের সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের চার সাংসদ। তাঁদের বক্তব্য, আওয়ামি লিগের মতো দলকে বাদ রেখে নির্বাচন করানো হলে তা মোটেই গণতান্ত্রিক নির্বাচন বলে বিবেচিত হতে পারে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য