Monday, August 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পাকিস্তানেই সম্ভব, বালতির জলে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা! ভিডিও ভাইরাল

পাকিস্তানেই সম্ভব, বালতির জলে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা! ভিডিও ভাইরাল

পাকিস্তানেই সম্ভব, বালতির জলে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা! ভিডিও ভাইরাল

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৩ ফেব্রুয়ারি : দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। লোকজন ভয়ে-আতঙ্কে নেমে এসেছেন রাস্তায়। দ্রুত ফোন গিয়েছে দমকলে। কিছু সময়ের মধ্যেই অকুস্থলে ছুটে এসেছেন তাঁরাও। কিন্তু এ কী? পাইপে করে জল ছিটিয়ে আগুন নেভানোর বদলে বালতি, ডেকচি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা কেন চালাচ্ছেন দমকলকর্মীরা? এমনটাও কি সম্ভব?

উত্তর-সম্ভব। পাকিস্তান যখন দেশটার নাম, তখন সব কিছুই সম্ভব। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ধুন্ধুমার খোদ পাকিস্তানেই। সেখানকার বাসিন্দারাই সমালোচনায়, কটাক্ষে বিদ্ধ করছেন সে দেশের সরকারকে। বলছেন, ‘দেখুন, দেখুন কী অবস্থা আমাদের! প্রধানমন্ত্রী সাহেব, দেখুন! বালতি করে জল তুলে, আগুন নেভাতে হচ্ছে। কোনওকিছু ঠিকঠাক নেই এখানে। আমাদের দেশের কী হাল হয়েছে, দেখুন!’

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, গোমড়া মুখে, মাথা নিচু করে দমকলকর্মীরা কাজ করে চলেছেন। এত সমালোচনা ধেয়ে এলেও মুখ তুলে তাকাচ্ছেন না, জবাবও দিচ্ছেন না। এমনকী তাঁদের চলাফেরা এবং কাজের শ্লথ গতি দেখেও টিপ্পনি কাটতে ছাড়ছেন না স্থানীয়রা। তাতেও কোনও উত্তর না দিয়ে, বালতিতে-ডেকচিতে জল ভরে, তা ছিটিয়ে আগুন নেভানোর কাজ করে চলেছেন তাঁরা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha