স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি : পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল হিন্দু সমাজ। ঘটনার বিবরণে জানা যায় ৬ জানুয়ারি রাতে আড়ালিয়ার লোকনাথ এলাকার এক বাড়ির গেইট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে আক্রমণ চালায় এক দল দুষ্কৃতি। বাড়ির মালিকের ছেলে কুলদীপ সরকারকে মারধর করা হয়।
তাকে বাঁচাতে এগিয়ে আসলে আহত হন মা মাধবী শর্মা, বাবা গোপাল সরকার এবং বোন। ঘটনার পরের দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমিক তদন্ত করে আসে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে অভিযুক্তদের নাম দিয়ে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করে হিন্দু সমাজ।

