Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যটেলিফোন লাইনের সরঞ্জাম কেটে চুরি করতে গিয়ে আটক চোর

টেলিফোন লাইনের সরঞ্জাম কেটে চুরি করতে গিয়ে আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :সোমবার দুপুরে উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় ভুয়ো বিএসএনএল লাইনম্যান সেজে টেলিফোন লাইনের সরঞ্জাম কেটে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। অভিযুক্তের নাম রাখাল দাস। তার বাড়ি অমর সাগর দীঘির পশ্চিম পাড় এলাকায় বলে জানা গেছে।

 স্থানীয় জানা যায়, সোমবার দুপুরে রমেশ চৌমুহনী এলাকায় এক ব্যক্তি নিজেকে বিএসএনএল-এর লাইনম্যান পরিচয় দিয়ে রাস্তার ধারে থাকা টেলিফোন লাইনের তার ও অন্যান্য সরঞ্জাম কাটতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, তার আচরণে সন্দেহ হয় স্থানীয় কয়েকজন যুবকের। এরপর তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক কোনো পরিচয়পত্র বা বি এস এন এর -এর অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয়।

এরপরই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে ব্যক্তি আদতে কোনো বিএসএনএল কর্মী নয়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকেরা তাকে ধরে ফেলেন। ঘটনাস্থলেই উদ্ধার হয় কাটা তার ও কিছু সরঞ্জাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এবং উদ্ধার হওয়া সরঞ্জাম বাজেয়াপ্ত করে বলে জানান এলাকাবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নেশার অভ্যাসের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি তার বিরুদ্ধে পূর্বে কোনো চুরির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় ভুয়ো পরিচয়ে চুরি ও প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। তারা এই ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও পুলিশি টহলের দাবি জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য