Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআন্দোলনে নামবে মহিলা কংগ্রেস

আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর লিংকিম হাওকিম প্রথমবার ত্রিপুরা সফরে এসেছেন। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ত্রিপুরায় মহিলা কংগ্রেসের সাংগঠনিক দিকনির্দেশনা এবং মোদী সরকারের নারী-বিরোধী ও দরিদ্র-বিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরতে চান তিনি। তিনি বলেন যে মহিলা কংগ্রেসকে প্রতীকী শাখা হিসেবে নয়, তৃণমূল পর্যায়ের সংগঠন হিসেবে পুনর্গঠন করা হবে।

তিনি বলেন ত্রিপুরায় মহিলা কংগ্রেসকে শক্তিশালী করা হবে। রাজ্য, জেলা, ব্লক এবং বুথ স্তরে মহিলা কংগ্রেস কমিটি গঠন এবং তাদেরকে সক্রিয় করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। উপজাতি মহিলা, গ্রামীণ মহিলা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রথমবারের মতো ভোটার হওয়া মহিলা ভোটারদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব প্রদান করা হবে। কংগ্রেস নেত্রী লিংকিম হাওকিপ বলেন, ত্রিপুরায় মহিলা কংগ্রেস গ্রামীণ ও উপজাতি এলাকায় জীবিকা হ্রাস, নারী নির্যাতন, বেকারত্ব বৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি সংঘটিত করবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিংকিম হাওকিপ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভানেত্রী সর্বানী দাস চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য