Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যভারত - বাংলাদেশ সীমান্তে রাস্তা নির্মাণে বাধা বিজিবি-র

ভারত – বাংলাদেশ সীমান্তে রাস্তা নির্মাণে বাধা বিজিবি-র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :কৈলাসহর পুর পরিষদ এলাকার ৯ নং ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশানঘাট এলাকার পুরোনো রাস্তায় ইট সলিংয়ের কাজ শুরু হতেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দেয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যরা হুমকির সুরে বিএসএফকে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী ১৫০ গজের মধ্যে কোনো ধরনের সলিং বা নির্মাণ কাজ করা যাবে না। এর জেরে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিকাদার।

শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। যার ফলে সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। শ্মশান ঘাটে আসা মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যেতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়েন স্বজনেরা। এই প্রসঙ্গে ঠিকাদার আব্দুল মান্নান জানান, প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আজ শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বিজিবির বাধায় কাজ বন্ধ করতে হয়। বিষয়টি তিনি প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসন ও বিএসএফের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয়, সেদিকেই নজর সকলের। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আছে বলে জানা যায়। এখন দেখার বিষয় উচ্চস্তরে বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য