Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের কাজকর্ম বন্ধ, চলছে বিক্ষোভ

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের কাজকর্ম বন্ধ, চলছে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জানুয়ারি :ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এসডিএম কোর্টে মামলা ও দলিল সংক্রান্ত কাজ বন্ধ হয়ে আছে। সাব্রুম আদালতের সম্মুখে সাব্রুম বার এসোসিয়েশনের সাথে যুক্ত কর্মীরাও বিক্ষোভে সামিল হয়। সোমবার থেকে সাব্রুম বারের আইনজীবীরা এসডিএম কোর্টে কোন মামলা  ও দলিল সংক্রান্ত বিষয়ে কাজ করছে না। সাব্রুম আদালতের সম্মুখে সাব্রুম বার এসোসিয়েশনের সাথে যুক্ত কর্মীরাও বিক্ষোভে সামিল হয়।

তাদের দাবি এসডিএম অভিজিৎ সিং যাদবের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করতে হবে। নতুবা আন্দোলন সারা ত্রিপুরাতে ছড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে সাব্রুম বার এসোসিয়েশনের সম্পাদক আইনজীবী আপন দত্ত জানান, সাব্রুমে এক আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে আইনি মহল।

অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা সাব্রুম মহকুমা শাসক অভিজিৎ সিং যাদবের বিরুদ্ধে প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মহকুমা চত্বরে কোর্ট বয়কটের ডাক দিয়েছে সাব্রুম বার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য ৭ জানুয়ারি নগর পঞ্চায়েত ভবনের অস্থায়ী কোর্ট রুমে মামলার শুনানিকালে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। প্রবীণ আইনজীবী রতন নাথ জানান, তাঁর ২২ বছরের কর্মজীবনে এমন অভিজ্ঞতা হয়নি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট আপন দত্ত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যে অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য