Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যসাফাই কর্মী বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ আইজিএম হাসপাতালে

সাফাই কর্মী বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ আইজিএম হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : আইজিএম হাসপাতালে আবারও সাফাই কর্মী বঞ্চনার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভে শামিল হল সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের অভিযোগ তারা এ.টি.এস.এফ সংস্থার অধীনে কর্মরত। তাদের সংস্থার কর্ণধারের নাম মিটন রায়। তিনি সাফাই কর্মীদের বিভিন্নভাবে মামলায় জড়িয়ে দিচ্ছেন এবং মহিলা কর্মীদের সঙ্গে অভাব্য আচরণ করছে বলে অভিযোগ।

 সাফাই কর্মীরা জানান এ নতুন সংস্থা দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের মধ্যে তারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে। নিয়মিত বেতন পাচ্ছেন না। প্রত্যেক মাসে বেতন কেটে রাখা হচ্ছে তাদের। পাশাপাশি তাদের যে সমস্ত সরঞ্জাম কাজ করার জন্য প্রয়োজন সেগুলি চাইতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলায় জড়িয়ে দিচ্ছেন কর্ণধার। বিভিন্ন সময় তাদের নিজের পকেটে পয়সা দিয়ে হাসপাতাল পরিষ্কারের সরঞ্জাম ক্রয় করতে হচ্ছে। তাই তারা কর্ণধারকে সময়সীমা বেঁধে দিয়েছিল সাত দিনের। কিন্তু দেখা গেছে বৃহস্পতিবার থেকে সংস্থার অফিস কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এতে করে তারা বেকাদায় পড়েছে। তাই তারা প্রতিবাদে সামিল হয়েছে বলে জানান শুক্রবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য