Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা

সিপিআইএম নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা

সিপিআইএম নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : পাহাড়ে আক্রান্ত প্রধান শাসক দল বিজেপি। আর সমতলে আক্রান্ত বিরোধীরা। সব কথার এক কথা জোর যার মুলুক তার। বৃহস্পতিবার রাতে কমলপুর মহকুমা মিথির মিয়া এলাকায় সি পি আই এম নেতা সমীর দাসের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে পরিবারের লোকজনদের মনে বাঁধছে রহস্যের দানা।

 কারণ পাশের ঘরেই কীর্তনের অনুষ্ঠান ছিল। রাতের বেলা বাড়ির লোকজনেরা পেট্রোলের গন্ধ পায়। এরপরই দেখে বাড়ির ঢোকার গেটের পাশে থাকা ঘরে আগুন দেখতে পান। তখন চিৎকার শুরু করলে গ্রামের মানুষ ছুটে আসে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। সাথে সাথে ছুটে আসে দমকল কর্মীরা। তবে গ্রামবাসীর সহযোগিতায় একাধিক গৃহপালিত পশু রক্ষা পেয়েছে এদিন অগ্নিকাণ্ড থেকে। এর আগেও বাড়িতে একাধিক বার অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে সি পি আই (এম )দলের জেলা সম্পাদক অঞ্জন দাস ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করে যান। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে দাবি করেন ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর সমীর বাবুর পরিবারের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনে শাসক দলের দুর্বৃত্তরা।

  কখনো পুকুরের বিষ ঢেলে সমস্ত মাছ নষ্ট করে দেয়, কখনো কৃষিজ ফসল নষ্ট করে দেয় আবার কখনো বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করছে। সমীর দাসের একটি দোকান ছিল মানিক ভান্ডার এলাকায়। সে দোকানটি পর্যন্ত প্রকাশ্যে ভেঙ্গে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো বৃহস্পতিবার রাতের বেলায় এই ঘটনা সংঘটিত হওয়ার পর শুক্রবার সকাল পর্যন্ত কোন পুলিশ কর্মী দেখা করতে আসেননি। সরকার যেকোনো রাজনৈতিক দল জয়ী হয়ে পরিচালনা করতে পারে। কিন্তু পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে। পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এলাকার মানুষ ক্ষুদ্ধ। তাই সকলকে একসাথে হয়ে শান্তি প্রতিষ্ঠার দাবি করেন তিনি।  যে অভিযোগ সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে তোলা হয়েছে সেটা পুলিশ তদন্ত করবে কিনা সেটাই এখন বড় বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha