Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যপ্রতিবাদে নামতে চলেছে বামফ্রন্ট

প্রতিবাদে নামতে চলেছে বামফ্রন্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি : জি রাম জি আইনের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বামেরা। শুক্রবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ কর্মসূচীর ঘোষণা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন স্বাধীনতার পর মন রেগা শ্রমিকদের জন্য অন্যতম একটি কাজের সুযোগ ছিল। ১০০ দিনের কাজের গ্যারান্টি ছিল এই মন রেগাতে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার মনরেগার বিরোধিতা প্রথম থেকেই করে আসছে। ত্রিপুরাতেও দেবতুল্য কার্যকর্তাদের দ্বারা এই মন রেগার ব্যাঘাত ঘটিয়ে গ্রামীণ অর্থনীতির পিছিয়েছে শাসক দল বিজেপি।

 গত ১১ বছরে এ আইন বাতিল করতে না পারলেও সম্প্রতি এই আইন বাতিল করে জি রামজি কার্যকর করতে চলেছে। বিরোধী দলনেতা আরো বলেন, প্রথম থেকেই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য ছিল গান্ধীজীর নাম ছাটাই করার। কারণ গান্ধীজীর প্রতি তাদের অত্যন্ত অশ্রদ্ধা। তারা দাবি করছে নতুন আইনের মাধ্যমে নাকি ১০০ দিনের কাজ বৃদ্ধি করে ১২৫ দিন করা হবে। এই প্রতিশ্রুতি সরকারের সম্পূর্ণ ভুয়া। সরকার আগের প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। তাই এর প্রতিবাদে আগামী দিন প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্টের সমস্ত সংগঠনগুলি। জনগনকে নিয়ে সরকারের কাছে দাবি তোলা হবে নতুন আইন বাতিল করে পুরনো মনরেগা কার্যকর করা এবং ২০০ দিনের কাজ নিশ্চিত করা, পাশাপাশি ৬০০ টাকা মজুরি প্রদান করা প্রত্যেক শ্রমিককে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য