Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদৃষ্টীহীনদের আদালতের কড়া নাড়তে বললেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

দৃষ্টীহীনদের আদালতের কড়া নাড়তে বললেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : কোন সরকার বা আধিকারিক দৃষ্টিহীনদের জন্য কাজ না করলে আদালত আছে। দেরি করলে চলবে না। আদালতের দরজায় কড়া নাড়তে হবে। রবিবার সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে দৃষ্টিহীনদের জন্য একথা বললেন ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ। ৪ জানুয়ারি মহামতি লুইস ব্রেইলের ২১৮ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরিন্দম লোথ আরো বলেন, সরকার দৃষ্টিহীনদের জন্য আইন প্রণয়ন করে রেখেছে। কিন্তু সেটা সঠিকভাবে কার্যকর না হলে আওয়াজ তুলতে হবে দৃষ্টিহীনদের। সরকার দায়বদ্ধ তাদের জন্য এই আইন সঠিকভাবে কার্যকর করে অধিকার নিশ্চিত করার। কারণ দৃষ্টিহীনরা সমাজের অংশ। তারা সমাজ থেকে ভিন্ন নয়। দৃষ্টিহীনদের বঞ্চিত করে সমাজ এগিয়ে যেতে পারেনা। তাই দৃষ্টিহীনদের বঞ্চনার করা কোনভাবেই সঠিক হবে না। আদালতে গেলে দৃষ্টিহীনরা অবশ্যই তাদের বঞ্চনার বিচার পাবে এবং বঞ্চনা মিটবে বলে অভিমত ব্যক্ত করেন প্রাক্তন বিচারপতি। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য আধিকারিক। অনুষ্ঠান শেষে দৃষ্টিহীনদের সংবর্ধনা জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য