স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : উত্তরাখন্ডে দেরাদুনে গত ২৬ ডিসেম্বর ত্রিপুরার পেচারথল মাছমারার যুবক এঞ্জেল চাকমা খুন হয়। এই ঘটনার খোঁজখবর নিতে মাছমার স্থিত বাড়িতে শনিবার উওর পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের কোডিনেশন কমিটির এক প্রতিনিধি দল প্রয়াতের বাড়িতে আসেন। পুরো ঘটনার খোঁজখবর নেন প্রয়াত এঞ্জেল চাকমার মা, বাবার কাছ থেকে।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। পরে সমাধিস্থল পরিদর্শন করেন। এই ইস্যু নিয়ে কংগ্রেস দল অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইয়ুথ কংগ্রেসের কোঅর্ডিনেশন কমিটির কনভেনার তথা অরুণাচল প্রদেশের যুব কংগ্রেসের সভাপতি জনি থারা, মেঘালয় রাজ্যের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি কিমজিম, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা।

