Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিরোধীরা স্টেশনেই পড়ে থাকবে, ডাবল ইঞ্জিনকে ধরতেও পারবে না : মুখ্যমন্ত্রী

বিরোধীরা স্টেশনেই পড়ে থাকবে, ডাবল ইঞ্জিনকে ধরতেও পারবে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী, রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য আধিকারিক। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ৫০ বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যাত্রা শুরু করেছিল ১৯৭৬ সালের ১ জানুয়ারি। এই কারণেই বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৭৬ সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যাত্রা শুরুর সময়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন সুখময় সেনগুপ্ত। তখন শিক্ষামন্ত্রী ছিলেন শৈলেশ সোম।

 কিন্তু সেই দুজনের কেউই আজ নেই। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শিক্ষা ক্ষেত্রে কোন রকম ঘাটতি রাখতে চাইছে না কেন্দ্র এবং রাজ্য সরকার। যার কারণে কেন্দ্র সরকার নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করেছে। এই নয়া জাতীয় শিক্ষা নীতি ত্রুটিমুক্ত। ছেলে মেয়েরা যাতে সঠিকভাবে প্রকৃত শিক্ষায় গড়ে উঠতে পারে তার জন্য কেন্দ্র সরকার নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করেছে। ত্রিপুরা সরকারও নয়া জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে কার্যকর করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন সি বি এস ই -র ধাচে পড়াশুনা করতে পারলে ছাত্র-ছাত্রীরা যেকোনো রাজ্যে গিয়ে খাপ খেতে পারে জাতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে। তাই ত্রিপুরা সরকার সি বি এস ই -র পঠন-পাঠনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাদানের চেয়ে বড় কোন দান হয় না।

এর জন্য বড় ভূমিকা নিতে পারেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা। আর তারা যদি সঠিকভাবে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে পারে তাহলে তাদের মানুষ মনে রাখবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্দেশ্যে বলেন, তারা যাতে পাশের হার বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বিরোধীদের নাম না করে বলেন, দিচ্ছে না, খাচ্ছি না, জল নেই বলে তারা যে আন্দোলন এবং অভিযোগ তুলছে তাতে তারা স্টেশনেই পড়ে থাকবে। আর ডাবল ইঞ্জিনকে ধরতেও পারবে না। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন সরকার নয়া বদলি পলিসি আনতে চলেছে। দুর্গম এলাকায় কিভাবে কর্মচারীদের বদলি করা হবে সেটা নিয়ে সুষ্ঠু নীতি লাঘু করতে চলেছে। মুখ্যমন্ত্রী আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আর্থিক সংকটের কথা স্বীকার করে বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আর্থিক সমস্যা আছে সেটা তিনি অবগত রয়েছেন। তবে নৈতিকতার জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য