Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাল প্রদেশ বিজেপি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাল প্রদেশ বিজেপি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাল প্রদেশ বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জানুয়ারি :রাজ্যে বর্তমান সরকার রাজ্যবাসীর জন্য জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। ২০২৬ সালে আরো বেশি করে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবে সরকার। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রদেশ বি জে পি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

বৃহস্পতিবার রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচিও তুলে ধরেন। ২০২৫ সালে অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পৌঁছে দেওয়ার যে কাজ রাজ্য সরকার করে গেছে তা কেন্দ্রীয় প্রকল্পই হোক বা রাজ্যের প্রকল্প ২০২৬ সালেও বাস্তবায়ন করে যাবে। পাশাপাশি এদিন তিনি জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার কি করেছে তার বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুবল ভৌমিক, রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা, অমিত রক্ষিত সহ বিজেপি -র অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha