স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনে খুন হয় রাজ্যের পড়ুয়া এঞ্জেল চাকমা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডের আরক্ষা প্রশাসন এঞ্জেল চাকমার হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে।
এইবার এঞ্জেল চকমার হত্যার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সরব হল এ.আই.ডি.এস.ও। এআইডিএসও-র পক্ষ থেকে বুধবার রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে। এই বিক্ষোভ কর্মসূচী থেকে দাবি জানানো হয় এঞ্জেল চাকমার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

