Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ডেলিভারি বয় হত্যাকান্ডে গ্রেফতার দুই 

ডেলিভারি বয় হত্যাকান্ডে গ্রেফতার দুই 

ডেলিভারি বয় হত্যাকান্ডে গ্রেফতার দুই 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : বামুটিয়ার ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকান্ডে গ্রেফতার মূল দুই অভিযুক্ত। লেফুঙ্গা থানার পুলিশ জানায়, লেফুঙ্গা থানাধীন তুফানিয়া লুঙ্গা চা বাগানে বামুটিয়ার নোয়াগাঁও এলাকার যুবক ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকান্ডে গ্রেফতার দুই যুবক তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে।এই দুই অভিযুক্ত হলো শেখর তাঁতি ও তন্ময় উরাং। তাদের  আদালতে প্রেরণ করা হবে বলে জানান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।

 ঘটনা তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বিবাদে জড়ালে তারা প্রবীর শীলকে মারধর করে বলে অভিযোগ করেন প্রবীরের পিতা। পরবর্তী সময় প্রবীর শীলের মৃত্যু হয় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। পুলিশ খুনের মামলা হাতে নিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha