Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ভারতীয় মজদুর মহাসংঘের ডেপুটেশন

ভারতীয় মজদুর মহাসংঘের ডেপুটেশন

ভারতীয় মজদুর মহাসংঘের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : নতুন করে অটো রিকশার পারমিট দেওয়ার প্রতিবাদে ত্রিপুরা পরিবহন ভবন ঘেরাও করলো ভারতীয় মজদুর মহাসংঘের সদস্যরা। ডেপুটেশন প্রদান করতে আসা সংগঠনের প্রভারী লিটন পাল জানান, যে রাস্তায় পঞ্চাশটি অটো চলাচল করার কথা সেই রাস্তায় ৫০০টি অটো চলাচল করছে। যার ফলে তারা দৈনিক তিন থেকে চারশো টাকা রোজগার করতে পারছে না।

 পাশাপাশি ট্রাফিক পুলিশদের কারণে জরিমানা এবং হয়রানির শিকার হতে হচ্ছে অটো চালকদের। এবং শহরের মধ্যে যে পরিমাণে ভিড় চলছে তাতে করে পুরনো পরিবহন শ্রমিকরা সমস্যায় পড়ছে। তাই অবিলম্বে নতুন করে পারমিট দেওয়া বন্ধ করতে হবে বলে দাবি জানান তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha