Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদানবীয় বিদ্যুৎ বিল নিয়ে অসহায় এক অটো চালকের পরিবার

দানবীয় বিদ্যুৎ বিল নিয়ে অসহায় এক অটো চালকের পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : বছরের শেষ দিনও দানবীয় বিদ্যুৎ বিল নিয়ে অসহায় এক অটো চালকের পরিবার। পরিবারের পক্ষ থেকে আঙ্গুল তুললেন স্মার্ট মিটারের দিকে। স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল বেড়ে গেছে কয়েক হাজার গুণ। এই অভিযোগ উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের বিধানসভা কেন্দ্র নলছড়ে। জানা যায়, নলছড় বিধানসভা কেন্দ্রের কালিরামপাড়ার বাসিন্দা নাইথকতি জমাতিয়া।

দীর্ঘ বছর ধরে ১০০ টাকা থেকে ২০০ টাকা বিদ্যুৎ বিল প্রদান করে আসছেন। গত কয়েকদিন আগে বিদ্যুতিক স্মার্ট মিটার চালু করার পর চলতি মাসে বিদ্যুৎ বিল চোখ ছানাবড়া বানিয়ে দিয়েছে বাড়ির মালিক নাইথকতির। বিগত মাসের বিদ্যুৎ বিল এসেছে ৯৮২১ টাকা। যা শুনে উনার মাথা খারাপ হয়ে গেছে বলে সংবাদ মাধ্যমের ক্যামেরায় দাবি করেন তিনি। এদিকে বৃদ্ধার জামাতা সুমন্ত দেববর্মা জানান, এত টাকা বিদ্যুৎ বিল আসলে কিভাবে সংসার পরিচালনা করবে বুঝে উঠতে পারছেন না।

এলাকার বিধায়ক তথা মন্ত্রী কিশোর বর্মনের দৃষ্টি আকর্ষণ করে বৃদ্ধা এবং তার জামাতা দাবি করেন মন্ত্রী কিশোর বর্মন যেন নিজে গিয়ে স্মার্ট মিটার দেখে আসেন স্বচক্ষে। এই বিল যাতে সংশোধন করা হয়। এখন দেখার বিষয় নলছর বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এই বিদ্যুৎ বিলের বিষয়ে। সুষ্ঠু তদন্ত হলে বের হয়ে আসবে আসল গলদ কার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য