স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর : সোমবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। এইদিনের স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্মরণ সভার শুরুতে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে প্রয়াত সুরজিৎ দত্তর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন জীবনের শেষ রয়েছে।
কিন্তু জিবিত অবস্থায় মানুষের জন্য কাজ করে গেলে মানুষ তাকে স্মরণ করবে তার কাজের জন্য। একজন মানুষ জিবিত থাকতে তার ভালো কাজ গুলির সম্পর্কে কেউ কথা বলে না। কিন্তু মৃত্যুর পর ঐ ব্যক্তির ভালো কাজ গুলি নিয়ে সকলে কথা বলে। সুরজিৎ দত্তর মৃত্যুর পর মানুষ বেশি বেশি ওনাকে স্মরণ করছেন। প্রয়াত সুরজিৎ দত্তর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন প্রয়াত সুরজিৎ দত্তর বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। মানুষের জন্য কাজ করার মানসিকতা ছিল ওনার মধ্যে। তাই মৃত্যুর পরও তিনি সকলের হৃদয়ে রয়েছেন। এইদিনের স্মরণ সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক দীপক মজুমদার, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। সভায় এইদিন ৭ রামনগর বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

