স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর : দীর্ঘ ১৫ দিন যাবৎ তালা ঝুলছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্র। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীন এই উপস্বাস্থ্য কেন্দ্র। এলাকার অসুস্থ রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। পিতরাই পাড়া থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দুরত্ব প্রায় ৭ কিলোমিটার। বর্তমান সময়ে সামান্য অসুস্থ হলেও লোকজনেরা বাইখোড়ায় ছুটে আসতে হয়।
এই বিষয়ে স্থানীয়রা জানান, উপস্বাস্থ্য কেন্দ্রটির জমির মালিক তালা দিয়ে রেখেছে। এই বিষয়ে এলাকাবাসী দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জে এম দাস কে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দারস্থ হন স্থানীয়রা। তারা জানান উপস্বাস্থ্য কেন্দ্রের জমির মালিক সরকারের কাছে সরকারি চাকরি দাবি করেছিল কিনা সেটা জানা নেই। কিন্তু গত ১৫ দিন ধরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে তারা ঝুলছে। যার ফলে এলাকার গরিব মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিষয়টি সরকারি দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তারা। এখন দেখার বিষয় লোকজনের সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদানে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

