স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : ১৮৮৫ সালে ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠা হয়ে ছিল জাতীয় কংগ্রেসের। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ১৪১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল রায় সহ কংগ্রেস নেতারা।
বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণ এদিন জাতীয় পতাকা উত্তোলনে কর্মসূচি বাতিল করে প্রদেশ কংগ্রেস। দলীয় পতাকা উত্তোলন করে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন মোদির অঙ্গুলী হেলনে কাজ করে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

