Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : ত্রিপুরা রাজ্যের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দীর্ঘ ১৩৯ দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে করে দিয়ে বিগত ২৬ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ত্রিপুরা তথা গোটা ধর্মনগর। গত ৮ আগস্ট আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন।

 তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা মেডিক্যাল কলেজে। চিকিৎসকরা জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যায় আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১১ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে দীর্ঘ চিকিৎসাকালীন সময়ে কখনও অবস্থার সামান্য উন্নতি, কখনও অবনতি—শেষ পর্যন্ত হার মানেন জীবনযুদ্ধে। শনিবার প্রয়াত অধ্যক্ষের নিথর দেহ আগরতলায় আনা হয়। রাত ১০ টা ৫০ মিনিট নাগাদ মরদেহ পৌঁছায় তাঁর নিজ বাসভবনে। তারপর এখানে উপস্থিত রাতে উনার নিথর দেহ উনার বাসভবনেই রাখা হয়। রাত থেকেই শুরু হয় ধর্মনগরবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। রাতের বেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, ডিএম চাঁদনী চন্দ্রান, এ এস পি কমল দেববর্মা,জেলা সভাধিপতি  সহ দলের সকল কর্মীরা। রবিবার সকালে তাঁর বাসভবন থেকেই  কার্যকর্তা ও বিপুল সংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। কান্নায় ভেঙে পড়েন উপস্থিত অনুগামীরা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় রামঠাকুর আশ্রমে, সেখানে গীতাঞ্জলি অর্পণ করা হয়। পরবর্তীতে ধর্মনগর পদ্মপুরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে মরদেহ রাখা হলে সেখানে দলীয় বিধায়ক, উত্তর জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি ও কার্যকর্তারা শ্রদ্ধা জানান।সেখান থেকে শুরু হয় প্রয়াত নেতার অন্তিম শুভাযাত্রা। ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শোভাযাত্রা পৌঁছায় ধর্মনগর শ্মশানে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা শহর কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য