Monday, August 10, 2026
বাড়ি রাজ্য এঞ্জেল খুনের ঘটনায় প্রতিবাদের নামছে চাকমা সংগঠন

এঞ্জেল খুনের ঘটনায় প্রতিবাদের নামছে চাকমা সংগঠন

এঞ্জেল খুনের ঘটনায় প্রতিবাদের নামছে চাকমা সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : বহির্রাজ্যে পড়তে গিয়ে খুন হল রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমা। ঘটনার বিবরণে জানা যায়, গত নয় ডিসেম্বর দেরাদুনের একটি বাজারের মধ্যে এঞ্জেল চাকমা এবং তার ভাই বাজার করতে গিয়েছিলেন। তখন স্থানীয় কিছু যুবক তাদের দেখে কটুক্তি করায় তারা প্রতিবাদ জানান। তখন এঞ্জেলের বড় ভাইকে রড দিয়ে মারধর করতে থাকে দুর্বৃত্তরা। প্রতিবাদ জানাতে গেলে দুর্বৃত্ত বাহিনী এঞ্জেলের ঘাড়ে এবং পেটে ছুরি দিয়ে একাধিক আঘাত করে।

এতে গুরুতর আহত হয়ে দেরাদুন গ্রাহিক এরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এঞ্জেল। ঘটনার দিন রাতের বেলা স্থানীয় থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয় নি। পরবর্তী সময় ১০ ও ১১ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তারপরেও মামলা হাতে নেয় নি পুলিশ। পরবর্তী সময় উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে বারো ডিসেম্বর মামলা হাতে নিতে বাধ্য হয় পুলিশ।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় ২৮ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়ে এঞ্জেল। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জীবন বসুর চাকমা তীব্র নিন্দা জানান। তিনি বলেন এই ঘটনার প্রতিবাদে ২৮শে ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে আগরতলা শহরে একটি মোমবাতি প্রজ্বলন সমাবেশ করা হবে। ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাছে স্মারক লিপি জমা দিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি জানানো হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha