স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ডিসেম্বর : সিপিআইএমের সমন্বয় কমিটির কার্যালয় থেকে উদ্ধার অর্ধ পচা কঙ্কাল। ঘটনা লংতরাইভ্যালি মহকুমা ছৈলেংটা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি বিশেষ তদন্তকারী অফিসার সহ ফরেন্সিক দল। পরে পুলিশ গিয়ে এলাকাবাসীকে ঘটনাস্থলে ডাকলে এলাকাবাসীর পক্ষ থেকে একজন চিহ্নিত করতে পারেন এটা আল্লাদি সরকার নামে ৮০ বছর বয়সী বৃদ্ধার মৃতদেহ। গত দুর্গাপূজার সময় থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে যখন এলাকায় বাৎসরিক শনি পূজার জন্য পরিত্যক্ত দলীয় কার্যালয়ে পরিষ্কার করতে গেলে এলাকাবাসীর নজরে আসে অর্ধ পচা গলা কঙ্কাল। সাথে সাথে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ছৈলেংটা থানার পুলিশ পৌঁছায়। মৃতদেহটি কবে সেটা বলতে পারছে না পুলিশ। পুলিশ জানায় ফরেন্সিক টিম তদন্ত করার পর বলা যাবে কবে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যতদূর জানা যায় বৃদ্ধা মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু মৃতদেহ কেউই ধারণা করতে পারছে না কিভাবে মৃত্যু হতে পারে।

