Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যতুলসী পূজার আয়োজন

তুলসী পূজার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : বিগত দিনে তুলসী পূজার আয়োজন না হলেও গত কয়েক বছর ধরে ২৫ ডিসেম্বর তুলসী পূজার আয়োজন করছে রাজ্যের কিছু উদ্যোক্তারা। হিন্দু ধর্মানুসারে তুলসী গাছের পূজা, যা দেবী লক্ষ্মীর অবতার হিসেবে বিবেচিত হয়।

এটি পারিবারিক সুখ, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য করা হয়। বিশেষত, কার্তিক মাসের তুলসী বিবাহ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যেখানে গাছটিকে বধূর সাজে সাজানো হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য পূজা ও মন্ত্র পাঠ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর শহরতলী কাশীপুরে তুলসী পূজার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুবল ভৌমিক। তিনি এই পূজার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে তুলসী পূজার আয়োজন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য