Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনাগস্ত বাইক চালকের কাছ থেকে আটক গাঁজা

দুর্ঘটনাগস্ত বাইক চালকের কাছ থেকে আটক গাঁজা

দুর্ঘটনাগস্ত বাইক চালকের কাছ থেকে আটক গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : গাঁজা পাচার করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বাইক নিয়ে উল্টে গেল যুবক। তারপর তার কাছ থেকে দুই লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করলো আমবাসা থানার পুলিশ। জানা যায়, মুঙ্গিয়াকামী এলাকা থেকে গাঁজা নিয়ে এক যুবক বাইক নিয়ে আমবাসা রেল স্টেশনের উদ্দেশ্যে আসছে বলে খবর ছিল আমবাসা থানার পুলিশের কাছে। যথারীতি আমবাসা থানার পুলিশ বেত বাগান স্থিত নাঁকা পয়েন্টে উৎ পেতে থাকে।

বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ টিআর-০১-এআর-৬৫৯৯ নম্বরের একটি মোটর বাইক নাকা পয়েন্টে আসতেই পুলিশ দাঁড়ানোর জন্য বলে, কিন্তু সেই সময় বাইক চালক তনু্জিৎ দেববর্মা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যায়। তখন তাকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৯ পেকেট গাঁজা উদ্ধার করা হয়, যার মধ্যে ১৩.৫ কেজি গাঁজা পাওয়া যায়। যার কালোবাজারি মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে থানার ওসি জানান ওসি নন্দন দাস। এদিকে আটক হ‌ওয়া যুবকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে এবং মোটর ভ্যাহিকেল অ্যাক্টে মামলা নেওয়া হয়। মামলা নাম্বার ৪১/২০২৫. মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর সুশান্ত মল্লিক। শুক্রবার তাকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে আমবাসা থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha