স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর : সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে স্বদেশী মেলা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী ৯ জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। ভোকাল ফর লোকাল ভাবনায় এই মেলার আয়োজন করা হবে। স্থানীয় উৎপাদিত সামগ্রীর সমারোহ হবে মেলায়।
আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরার দৃষ্টিভঙ্গি নিয়ে এ আয়োজন আগরতলা পুর নিগমের উদ্যোগে। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চিরাচরিত খাবারের স্টল, বিভিন্ন দফতরের স্টল, স্বনির্ভর গোষ্ঠী ও রাজ্যের স্বউদ্যোগীদের উৎপাদন সামগ্রীর স্টল থাকবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডিএম ডা বিশাল কুমার, কমিশনার ডিকে চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।

