Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের অফিস, প্রতিবাদে রাজ্যে

বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের অফিস, প্রতিবাদে রাজ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর :  ত্রিপুরা সীমান্ত ঘেঁষা বাংলাদেশে সংখ্যালঘু, সাংবাদিক এবং সংবাদমাধ্যমের অফিস আক্রান্ত। এক অশান্তি কর পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের জামানায়। এই সকল ঘটনার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আগরতলার প্রেসক্লাবের  সামনে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এই দিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে,  ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলি, কার্যকরী সভাপতি প্রণব সরকার, চিএা রায় সহ অন্যানরা। এক সাক্ষাৎকারে প্রনব সরকার জানান গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েক জায়গায় সংবাদ পত্র অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলছে।

 সম্প্রতি বাংলাদেশে যে ভাবে সংবাদ মাধ্যমের অফিসে আগুন দেওয়া হয়েছে, সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে এইদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মৌন প্রতীবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। কালো ব্যাচ ধারন করে এইদিন মৌন প্রতীবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। একই সাথে বাংলাদেশকে বার্তা দেওয়া হচ্ছে যে সকল সাংবাদিক বন্ধি রয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। যে দুইটি সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই দুইটি অফিস যেন পুনঃনির্মাণ করে দেওয়া হয়। আরো বলেন, সাংবাদিকরা যেন নিরাপত্তার সাথে স্বাধীন ভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক। এদিকে সোমবার দুপুরে খোয়াই জেলাশাসক রজত পন্থের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান খোয়াই প্রেস ক্লাব এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দলের উদ্যোগে। এই স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক শুভঙ্কর দে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য