স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর : সোমবার পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন সম্মিলিত যৌথ সংগ্রাম কমিটির উদ্যোগে গন বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভবিষ্যনিধি ভবন প্রাঙ্গণে এই গন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। ই.পি.এফ ১৯৯৫ পেনশন সুবিধাভোগীদের অফ লাইন, অন লাইন এবং নুন্যতম পেনশন অতিদ্রুত নিষ্পন্ন করার দাবীতে এই গণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ধনমনি সিং।
তিনি জানান সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে ন্যূনতম পেনশন সাড়ে ৭ হাজার টাকা করার জন্য। অন লাইন ও অফ লাইনে উভয় ভাবে পেনশনের জন্য আবেদন করা যায়। কিন্তু দেখা গেছে যারা অনলাইনে পেনশনের জন্য আবেদন করেছে তাদের বর্ধিত পেনশন দেওয়া হয়েছে। বকেয়া পেনশন দেওয়া হয় নি। আবার যারা অফ লাইনের পেনশনের জন্য আবেদন করেছে তাদের এখনো পেনশন দেওয়া হয় নি। তাই বারে বারে দাবি জানানো হচ্ছে পেনসনারদের পেনশন দিয়ে দেওয়ার জন্য। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এইদিনের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে।

