স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : বর্তমানে বাংলাদেশে উগ্র মৌলবাদীদের দ্বারা দেশের ধর্মীয় সংখ্যালঘু বাঙালি, বৌদ্ধ, খ্রিষ্টান জৈনদের উপর যে ধরনের বর্বরচিত আক্রমণ সংঘটিত করছে তারই প্রতিবাদে শনিবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শিবনগর স্থিত দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রদ্রপাল। তিনি বলেন বাংলাদেশে বিগত বছর আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর একের পর এক আক্রমণ চলছে সংখ্যালঘুদের উপর। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট ভেঙ্গে দিচ্ছে, লুটপাট করে নিচ্ছে এবং অগ্নিসংযোগ করছে। পাশাপাশি ধর্মীয় স্থান গুলির ওপর আঘাত নামিয়ে আনছে সেই দেশের অনির্বাচিত ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো সেই দেশের ভারতবিদ্বেষীরা বলছে ভারতকে ভেঙে দেবে তারা। শুধু তাই নয় তারা উত্তর-পূর্বাঞ্চলের শান্তি সম্প্রীতি নষ্টকারী উগ্রবাদীদের মদত দিচ্ছে সেই দেশের শত্রুরা। এই শত্রুদের বিরুদ্ধে ভারত সরকার যাতে ব্যবস্থা নেয় তার জন্য দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে আমরা বাঙালি। এমনটাই দাবি করেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।

