Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সনাতনী হিন্দু সমাজের

বাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সনাতনী হিন্দু সমাজের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রান হারাতে হচ্ছে আন্দোলনকারীদের দ্বারা। বাংলাদেশের ময়মন সিংহ জেলায় বিপুল দাসকে জীবন্ত পুড়িয়ে মেরেছে সে দেশের মৌলবাদী কট্টরপন্থীরা। এরই প্রতিবাদে শনিবার সনাতনী হিন্দু সমাজ আগরতলা স্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

 পাশাপাশি তারা একটি স্মারকলিপি তুলে দেয় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের কাছে। সনাতনী হিন্দু সমাজের বক্তব্য বিপুল দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি চায় তারা। পাশাপাশি বাংলাদেশ স্থিত ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীরা যে ধরনের নৃশংস আচরণ করেছে তার ও প্রতিবাদ জানায় সনাতনী হিন্দু সমাজ। তাদের দাবি বাংলাদেশে অচিরে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না করা হলে আগামী ৫-৬ বছর কিংবা ১০ বছর পর ত্রিপুরা রাজ্যেও হিন্দুদের থাকা দুষ্কর হয়ে দাঁড়াবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য