Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যসরকারি কাজে বাধা দিল ক্লাব কর্তৃপক্ষ, ছুটে গেলেন মেয়র

সরকারি কাজে বাধা দিল ক্লাব কর্তৃপক্ষ, ছুটে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর : সরকারি কাজের বাধা হয়ে দাঁড়ালো একটি ক্লাব। বিকাশ ত্রিপুরার ক্লাবের ভূমিকা নিয়ে মুখ খুলতে চাইলেন না মেয়র দীপক মজুমদার। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাজধানীর মাস্টার পাড়ায় ছুটে গেলেন তিনি। জানা যায়, এলাকায় বসানো হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে পরিদর্শনে ছিলেন পুর নিগমের কমিশনার, জল বোর্ডের সিইও মিহির কান্তি গোপ, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় একটি ক্লাব। সে ক্লাব কর্তৃপক্ষের দাবি এই খালি জায়গার মধ্যে ছেলেমেয়েরা খেলাধুলা করে।

 এলাকায় খেলাধুলা করার জন্য আর বিকল্প কোন মাঠ নেই বলা চলে। সরকার যদি এই মাঠটি কাজে লাগিয়ে ফেলে তাহলে এলাকার কচিকাঁচাদের খেলাধুলার উপর প্রভাব পড়বে। এলাকার ক্লাব কর্তৃপক্ষের এই দাবি শুনে পরিদর্শনে যাওয়া আধিকারিকদের সঙ্গে বালবিতণ্ডা হয় দীর্ঘক্ষণ। ক্লাব কর্তৃপক্ষ জমিটি ছাড়তে নারাজ। এদিকে মেয়র দীপক মজুমদার জানান মাস্টার পাড়া এলাকায় বসানো হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শিলান্যাস করা হবে। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি হয়ে গেলে পুর নিগমের ২০ নং, ২৫ নং ওয়ার্ডের জলের সংকট দূর হয়ে যাবে। আগরতলা শহরের প্রতিটি বাড়িতে যেন বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আগরতলা পুর নিগম, জল বোর্ড ও রাজ্য সরকার কাজ করছে। পাশাপাশি ক্লাবের বাধার বিষয়ে জানিয়েছেন, এটা বাধার কোন বিষয় নয়। আলোচনার পরিপ্রেক্ষিতে জনগণের স্বার্থে এই ওয়াটার প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের সমর্থন না থাকলে কোন প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন মেয়র। তবে এখন দেখার বিষয় বাধা অতিক্রম করে সরকারি প্রজেক্ট কতটা বাস্তবায়ন হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য