Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য পাষন্ড পিতার হাতে নিশংসভাবে খুন সাত বছরের শিশু কন্যা

পাষন্ড পিতার হাতে নিশংসভাবে খুন সাত বছরের শিশু কন্যা

পাষন্ড পিতার হাতে নিশংসভাবে খুন সাত বছরের শিশু কন্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর : জন্মদাতা পিতার হাতে নিশংস ভাবে খুন ৭ বছরের কন্যা। ঘটনা বুধবার রাতে খোয়াই থানার অন্তর্গত পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকার। নিহত সাত বছরের নাবালিকার নাম আঁখি দেবনাথ। অভিযুক্ত বাবার নাম আশিস দেবনাথ। জানা যায় আঁখির মা আরও অনেক দিন পূর্বে পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে আখি তার বাবা সহ দাদু ও ঠাকুরমার কাছে থাকতো। আঁখির দাদু বিরেন্দ্র দেবনাথ জানান বুধবার সন্ধ্যার সময় তিনি বাজারে যাওয়ার সময় আখি ওনাকে মিষ্টি নিয়ে আসার জন্য বলে।

 যথারীতি তিনি বাজার থেকে নাতিনের জন্য মিষ্টি নিয়ে আসেন। বাড়িতে এসে নাতিনকে ডাকাডাকির পরও উত্তর দিচ্ছিল না। তিনি ভেবেছিলেন নাতিন দুষ্টামি করে লুকিয়ে রয়েছে। তাই তিনি মোবাইলের আলো জ্বালিয়ে আঁখিকে খুজতে শুরু করেন। তখন তিনি একটি ঘরে আঁখির রক্তাক্ত দেহ দেখতে পান। তিনি জানান এই ঘটনা ওনার ছেলে অর্থাৎ আঁখির বাবা আশিস দেবনাথ সংগঠিত করেছে। কারন তিনি যখন বাজারে যাচ্ছিলেন তখন আশিস ও আঁখি ঘরে ছিল। বৃহস্পতিবার ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত প্রক্রিয়ায় আরো বেশি জোর দিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha