Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যযানজট নিয়ন্ত্রণ করতে গোলাপি রঙের অটো বাধ্যতামূলক করে অভিযানে নামল প্রশাসন

যানজট নিয়ন্ত্রণ করতে গোলাপি রঙের অটো বাধ্যতামূলক করে অভিযানে নামল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর :  স্মার্ট সিটির অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। প্রশাসনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ব্যবস্থাপনার চরম অভাব রয়েছে। প্রতিদিন শহরে লাফিয়ে বাড়ছে গাড়ির সংখ্যা। একাধিক অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নাজেহাল করে ফেলছে পথচারীদের। গত কয়েক মাস আগে অস্বাভাবিকভাবে ইলেকট্রিক অটো চলাচল বাড়তে দেখে আগরতলা শহরের মধ্যে প্রশাসনিকভাবে নিয়ম হয় আগরতলা পৌর নিগম এলাকায় যে সমস্ত অটো চলাচল করবে সেগুলি যাতে সহজে সনাক্ত করা যায় তার জন্য গোলাপি রঙের করার জন্য নির্দেশিকা জারি করা হয়। কারণ দেখা যায় বিভিন্ন সময় বিশালগড়, জিরানিয়া সহ অন্যান্য জায়গা থেকে অটো এসে আগরতলা শহরে ভিড় করে। এতে দিন দিন শহরে যানজট বাড়ছে।

তাই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগরতলা পৌর নিগমের অন্তর্ভুক্ত যে সমস্ত অটো রয়েছে সেগুলি গোলাপি রঙের করার জন্য। এই গোলাপি অটো আগরতলা শহরের মধ্যে চলাচল করতে পারবে। তারপর আগরতলা শহরের সিংহভাগ অটো গোলাপি রঙের করা হয়। কিন্তু দেখা যায় বিভিন্ন সময় প্রশাসনিক নির্দেশ গুরুত্ব না দিয়ে শহরের মধ্যে ভিড় করছে বিশালগড় জিরানিয়া সহ অন্যান্য জায়গার অটো। ফলে যানজট আরও চরম আকার ধারণ করছে। অপরদিকে বটতলা পুরাতন টি আর টি সি-র সামনে বেআইনিভাবে পার্কিং গড়ে তুলে প্রতিদিন যানজট সৃষ্টি করছে একাংশ অটোচালক। তাই অবশেষে প্রশাসন অভিযানে নামতে বাধ্য হয়।

বুধবার বটতলা এলাকায় অভিযান চালানো হয়। বেআইনিভাবে চলাচল করা অন্যান্য রঙের অটো এবং বেআইনিভাবে পার্কিং করা গাড়ি আটক করা হয়। গাড়িগুলি সিস করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাফিক আধিকারিক। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন এদিন। কারণ অটো চালকদের দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল। তবে এই সমস্যা কতটা সমাধানের পথ বের করবে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য