Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঠিকেদারি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ঠিকাদার

ঠিকেদারি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ঠিকাদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর : সুশাসন জামানায় ঠিকেদারি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটলো কৈলাশহর মহকুমার ইরানি থানার অন্তর্গত এলাকায়। আহত ঠিকাদারের নাম মিজানুর রহমান সাগর। ঘটনা সোমবার বিকেলে। ঠিকেদার মিজানুর রহমান সাগর সেই সময়ে ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে নিজের কাজের স্থানে অবস্থান করছিলেন।

 তখন একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে তার ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা তার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে ইরানি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য