স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর : আজ গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে উত্তর জেলার পুলিশ বড় সাফল্য পেল ।
উত্তর জেলার এসপি অভিনাশ রাই জানান আজ দুপুরে উওর জেলার ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ।
আজ মোট ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়। আটককৃত তিন মহিলার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট গুলির আনুমানিক কালোবাজারি মূল্য আড়াই কোটি টাকা হবে।
জানা যায়,ধৃতরা পাচারকারী মহিলারা হলেন
১)মাফিয়া বেগম বয়স (৪৫),স্বামী: মৃত রেণু মিয়া,বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন হাসপাতাল রোড এলাকায়।
২)অঙ্কুরি বিবি ৪০ বছর স্বামী: মোঃ রশিদ মিয়া বাড়ির গোমতী জেলার কাকড়াবন থানাধীন,সিলঘাটি এলাকায়।
৩) হাফিয়া বেগম (৫৫),স্বামী: মুসলেম মিয়া,বাড়ি গোমতী জেলার কাকড়াবন থানা এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়,তারা শিলচর –আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনের ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সম্ভবত তাদের উদ্দেশ্য ছিল ধর্মনগরে নেমে রেলপথ ছেড়ে সড়কপথ ধরে বাকি রাস্তা গুলি অতিক্রম করবে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। কিন্তু পুলিশের তৎপরতার দরুন তারা তাদের পাচারকাণ্ড কে সফল করতে পারেনি। ঘটনার পর ধৃতদের ধর্মনগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখন পুলিশের জিজ্ঞাসাবাদে এবং সঠিক তদন্তের মাধ্যমেই পাচার চক্রের সঙ্গে আরও কত জন জড়িত রয়েছে তা তারা কে কে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
আজকের এই ঘটনা নেশা বিরোধী অভিযানে ঘটনাস্থলে পুলিশ সুপারসহ উপস্থিত মহকুমার পুলিশ আধিকারিক, ধর্মনগর থানার ভারপ্রাপ্ত অফিসার মীনা দেববর্মা, ডিসিএম সহ অনান্য আরক্ষা দপ্তরের কর্মীরা।
তবে পুলিশের আজকের এই সাফল্যেকে সমগ্র উত্তর জেলাতথা ধর্মনগরবাসি সাধুবাদ জানিয়েছেন পুলিশকে ।

