Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসামাজিক মাধ্যমে বিস্ফোরণ প্রদ্যুৎ

সামাজিক মাধ্যমে বিস্ফোরণ প্রদ্যুৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর :আসন্ন এডিসি নির্বাচনের আগে বিজেপি এবং তিপরা মথার লড়াই তুঙ্গে। যদিও নির্বাচনের আরো কয়েক মাস বাকি আছে। এর আগেই বিরোধী দলের মতো লড়াই শুরু হয়ে গেছে দুই দলের মধ্যে। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বড় যোগদান শিবির অনুষ্ঠিত করে বিজেপি। সেই যোগদান সভায় মথাকে চ্যালেঞ্জ করে বিজেপির নেতৃত্ব দাবি করেছেন আসন্ন এডিসি নির্বাচনে ২৮ টি আসনে সরকার গঠন করবে বিজেপি।

এরই পরিপ্রেক্ষিতে সরব হল তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। সামাজিক মাধ্যমে পাল্টা বিস্ফোরক প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি করেন সবাই জানে আসলে কি হতে চলেছে। এখনো ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফের লেখার সুযোগ দেওয়া হয় না। মন্ত্রীর ছেলে মেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পারে। কিন্তু তিপরাসা কেন পারবে না? সে বিষয়গুলো নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন জনজাতিদের জন্য মথার লড়াই চলবে। বহু বিধায়ক এবং এমডিসিকে টাকার অফার করেছিল কিন্তু কাউকে কিনতে পারেনি। পরবর্তী সময় মামলার ভয় দেখিয়ে কাজ হয়নি। জনজাতিদের জন্য লড়াই জারি থাকবে বলে জানান প্রদ্যুৎ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য