স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর : ধর্মনগরে একের পর এক বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়ছে বি.এম.এস। এবার অনুমতি ছাড়াই সরকারি ভবন দখলের দায়ে প্রশাসন বন্ধ করে দিল ধর্মনগরের বি এম এস কার্যালয়। কিছু দিন আগেই প্রশাসনের পক্ষ থেকে ধর্মনগরের বি.এম.এস কার্যালয় তালা দেওয়া হয়েছিল ধর্মনগরের আইনশৃঙ্খলা এবং শান্তি বজায়ের লক্ষ্যে। কিন্তু রবিবার রাজ্য সভাপতি দেবশ্রী কলোই এসে বি এম এস -এর এই কার্যালয় উদ্বোধন করেন। এই খবর প্রশাসনের কানে যেতেই যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
জানা যায়, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সিল করা কার্যালয়ের পাশেই অপর একটি পাকা ভবনে ধর্মনগরের বি এম এস -এর পাকা ভবন উদ্বোধন করেন। কিন্তু যে পাকা ভবনের সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়, সেটা হল রাজবাড়ি ফরেস্ট অফিস সংলগ্ন আরডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়। যদিও তারা এখন অন্যথায় কার্যালয় নিয়ে গেছেন। আর এই সুযোগ নিয়ে নবগঠিত ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করার হয়েছিল বলে জানা যায়। কিন্তু উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই আবার প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষে সিল করে দেওয়া হল বি এম এস -এর কার্যালয়টি।

