স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর : শনিবার অনুষ্ঠিত হয় চলতি বছরের চতুর্থ লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট থেকে শুরু করে সকল জেলা ও মহকুমা আদালত চত্বরে বসে লোক আদালত। এইদিন লোক আদালতে মোট ৩৪ হাজার ৭০৯ টি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য নেওয়া হয়।
এই বছর চতুর্থ লোক আদালতের ৬০ টি বেঞ্চে শুনানির জন্য নেওয়া ৩৪ হাজার ৭০৯ টি মামলার মধ্যে রয়েছে যান দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত ৩৩৭ টি মামলা, ২২৬ টি বৈবাহিক বিরোধের মামলা, ব্যাংক ঋণ পরিশোধের ৪ হাজার ২৫৫ টি মামলা, বিরোধপূর্ণ বিএসএনএল বিলের ১ হাজার ৩৬১ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৪০ টি মামলা, দেওয়ানি বিরোধের ৪৯ টি মামলা, জমি সংক্রান্ত ১ টি মামলা, ৭ টি জিসি মামলা, পরিষেবা সংক্রান্ত ১০ টি মামলা। মোট ২৮ হাজার ৪১৯ টি সালিশ যোগ্য ফৌজদারি মামলা শুনানি এবং নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়। ত্রিপুরা হাইকোর্টের বেঞ্চে ২৩ টি মামলা শুনানি এবং নিষ্পত্তির জন্য নেওয়া হয়।

