Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যরক্তদান সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে : রাজ্যপাল

রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর :  শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে জরুরি রক্ত পরিষেবা এবং রে অফ লাইফ-এর রাজ্য স্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সাথে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। সম্মেলন উপলক্ষ্যে এইদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। সম্মেলন ও রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন দাতা ও গ্রহিতা পৃথক পৃথক হয়। কোন কোন সময় মানুষ খাওয়ার জন্য খাওয়ার খুজে। আবার কোন সময় পয়সা ওয়ালাও খুজে। কিন্তু কিছু জিনিস এমন হয় যা দেওয়ার জন্য সকলে প্রস্তুত থাকে না। যেমন রক্ত। রক্ত দান না করলেও শরীরের রক্ত একটা সময় পর পর নষ্ট হয়ে যায়। রক্তদান করলে কোন ক্ষতি নেই। রক্তদান করলে শরীরে আবার পুনঃরায় রক্ত তৈরি হয়ে যায়। এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য