Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআহত শিশুকে জিবি হাসপাতালে দেখতে গেলেন প্রতিমা ভৌমিক

আহত শিশুকে জিবি হাসপাতালে দেখতে গেলেন প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ডিসেম্বর : জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১৮ মাসের শিশু। জানা যায়, রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত দত্ত পাড়ায় মালবাহী অটোর ধাক্কায় আহত হন দুই মেয়ে সহ জন্মদাত্রী মা। জানা যায় মা তার দুই মেয়েকে নিয়ে রাস্তা অতিক্রম করছিলেন। বড় মেয়ের কোলে ছিল ১৮ মাস বয়সী ছোট মেয়ে। রাস্তা অতিক্রম করার সময় মালবাহী অটোটিকে দাড় করানোর জন্য হাত দেখান মা। কিন্তু অটোতে বাঁশ থাকায় অটো চালক অটো নিয়ন্ত্রণ করতে পারেন নি। যার কারনে অটোর ধাক্কায় ছিটকে পরে মা সহ দুই মেয়ে আহত হয়। ঘটনার সাথে সাথে আহতদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে।

মার আঘাত গুরুতর না হলেও দুই মেয়ের আঘাত গুরুতর। বড় মেয়ের মাথায় বেশকিছু সিলি দিতে হয়েছে। অপরদিকে ছোট মেয়ে এখনো জিবি হাসপাতালের পেডিয়েট্রিক আইসিইউ-তে রয়েছে সংজ্ঞাহীন অবস্থায়। শনিবার ছোট শিশুটিকে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। জিবি হাসপাতালে গিয়ে তিনি শিশুটির মা ও হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন। শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি জানান চিকিৎসকরা শিশুটিকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা যা করার ডাক্তাররা করছেন। সম্প্রতি দেখা গেছে যান দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। যার কারনে অকালে ঝড়ে যাচ্ছে প্রান। তাই তিনি যান চালকদের সতর্ক হয়ে যান চালানোর জন্য আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য