বাড়িরাজ্যস্লটার হাউস পরিদর্শনে গিয়ে প্রশ্নের মুখে মেয়র

স্লটার হাউস পরিদর্শনে গিয়ে প্রশ্নের মুখে মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর :  স্মার্ট সিটির রাস্তার পাশে প্রকাশ্যে মাংসের দোকান খুলে বিক্রেতারা প্রতিদিন দৃশ্য দূষণ করে চলেছে। আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে চলছে জবাই। যা রীতিমতোই সরকার এবং প্রশাসনকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করায়। পুলিশের সদর কার্যালয় থেকে বর্ডার, দুর্গা চৌমুহনি ব্রীজ, নতুন নগর থেকে বড়জলা সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে প্রকাশ্যে চলছে আইন বহির্ভূত কাজ। এতে প্রতিদিন বহু ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অনেকের কাছে দৃশ্য দূষণ থেকেও বড় ক্ষতি কর হয়ে দাঁড়িয়েছে দোকানগুলি।

 এ বিষয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অবগত রয়েছেন সেটা স্পষ্ট করলেন তিনি। আগরতলা শহরের সবগুলি বাজারেই স্লটার হাউজের মতো ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে দুর্গা চৌমুহনী বাজারে স্লটারহাউজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার বাজারের এই নির্মাণ কাজ পরিদর্শন করতে গেলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা। দুর্গা চৌমুহনী বাজারের অস্থায়ী বাজার কমিটির সদস্য সঙ্গে কথা বলে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মেয়র।

মেয়র জানিয়েছেন, স্লটার হাউজ হলে প্রকাশ্যে আর মাংস কাটা যাবে না। এর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে রাস্তার পাশে যেভাবে দোকান খুলে প্রকাশ্যে মাংস বিক্রি করছে সেটা নিয়ে তিনি বলেন সচেতন শুধুমাত্র ব্যবসায়ীদের নয় ক্রেতাদেরও হতে হবে। তারা যাতে বাজারে ভেতর থেকে মাংস ক্রয় করে। কিন্তু প্রশ্ন হল কেন আইন বহির্ভূত এমন কার্যকলাপের বিরুদ্ধে করা পদক্ষেপ নেই নিগম ও প্রশাসনের। এর প্রভাব ফেলছে নব প্রজন্মের উপর। যদিও মেয়র জানিয়েছেন স্লটার হাউস হয়ে গেলে রাস্তার পাশে যারা মাংস বিক্রি করে তাদের সরানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য