স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর : নতুন নতুন পথ অবলম্বন করে রাজ্যে নেশা সামগ্রী প্রবেশ করছে। বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণে মাদক সামগ্রী নিয়ে আগরতলা যাওয়ার পথে আমবাসা উপনগর নাঁকা পয়েন্টে একটি গাড়ি সহ তিনজনকে আটক করে আমবাসা থানার পুলিশ। জানা যায়, আমবাসা পুলিশের কাছে খবর আসে MZ-01-AD-4923 নম্বরের একটি বলেরো পিকআপ গাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আসছে।
সেই খবর অনুযায়ী আমবাসা থানার পুলিশ উপনগর নাঁকা পয়েন্টে উৎ পেতে থাকে। বৃহস্পতিবার রাতে নাঁকা পয়েন্টে গাড়িটি আসতেই থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। দেখা যায় গাড়ির পেছনে বড়ির সাথে গোপন চেম্বার রয়েছে তাতে তল্লাশি চালিয়ে প্রচুর পেকেট উদ্ধার করা হয়। যেখানে ১৩৭ পেকেট ব্রাউন সুগার এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। এদিকে গাড়িতে চালক সহ আরো দুইজন কে পুলিশ আটক করেছে। ধৃতরা হল সুনীল দেববর্মা, বাড়ি সিধাই থানাধীন বলখাটা এলাকায়, লালসিয়া মাথরা, বাড়ি ছুড়াছান মণিপুর, লামুঙ্গসাঙ্গ ছুড়াছান, বাড়ি মণিপুর। আমবাসা থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করে মামলা নাম্বার ৩৭/২০২৫. এদিকে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার ধলাই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে খবর।

