Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিপ্লবের বিরুদ্ধে মানহানি মামলা প্রধান বিরোধী দলের

বিপ্লবের বিরুদ্ধে মানহানি মামলা প্রধান বিরোধী দলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ডিসেম্বর : মাতাবাড়ি নিয়ে মিথ্যা অপবাদের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানি মামলা করল রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএম। বৃহস্পতিবার আদালত চত্বর থেকে এ কথা জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গান্ধী গ্রামে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মিথ্যা এবং বানানো কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, পূবর্তন বামফ্রন্ট সরকার থাকা কালীন সময়ে তৎকালীন শাসক দল মাতাবাড়ির দান বাক্স থেকে চুরি করা হয়েছে। নকল জিনিস দিয়ে দান বাক্স ভরে রেখেছিল তৎকালীন সরকার। সঙ্গে সঙ্গেই দলীয় ভাবে চিঠি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদদের কাছে জবাব চাওয়া হয়েছিল। বিপ্লব কুমার দেবকে বলা হয়েছিল তিনি যাতে তার বক্তব্য সত্য প্রমাণ করেন, আর নাহলে ক্ষমা চান। কিন্তু এর জবাব দেননি তিনি। তারপর উকিল নোটিশ পাঠানো হয়েছিল, এর জবাব দেননি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার আদালতে বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সংসদের এমন মন্তব্যে দলের লক্ষ লক্ষ অনুগামীকে আহত করেছে এবং ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার বিরুদ্ধে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য