স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৮ ডিসেম্বর : রবিবার আমতলী স্কুল মাঠে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিনায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস টসে জয় লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ১৬ অভারে ১ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। ব্যাটিং-এ জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে সুব্রত দেবনাথ ১৭ টি ওভার বাউন্ডারি ও ৫ টি বাউন্ডারি সাহায্যে দুর্ধর্ষ ১৩৭ রান করে। মেঘধন দেব ৫৪ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ২০৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে তথ্য সংস্কৃতি দপ্তর ১৬ অভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। ফলে ম্যাচে ২১ রানে জয় লাভ করে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তথ্য সংস্কৃতি দপ্তরের হয়ে ব্যাটিং এ শ্রীবাস বনিক সর্বোচ্চ ৭৯ রান করে।
এছাড়াও দলের অধিনায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস ১৬ রান এবং টুটন দে ৪১ রান করে। বোলিং এ জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে জাকির হোসেন, মনোজিৎ এবং বিশ্বজিৎ সকলে ১ টি করে উইকেট তুলে নেয়। এদিন এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিস্বর ভট্টাচার্য, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সষ্পাদক অভিষেক দে সহ আরো অনেকে।

