বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর

বিভিন্ন দাবিতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর :  আশা ওয়ার্কার্স ইউনিয়ন, মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারস ইউনিয়ন যৌথভাবে শ্রমকোড বাতিল করা সহ বিভিন্ন দাবিতে সোমবার শ্রম ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করে প্রত্যাহারের দাবি জানায়।

 বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সিআইডিইউ রাজ্য কমিটির নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী জানান, আশা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে যে সমস্ত কাজ রয়েছে সেগুলিতে গরিব গড়ের মহিলারা কাজ করতে আসেন। ২০১৪ সালের পর থেকে তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে সবচেয়ে বেশি আক্রান্ত। তাই পার্লামেন্ট অধিবেশনে যাতে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিগত বছরের মত ৫০০ কোটি টাকা বরাদ্দ কমানো না হয়। পাশাপাশি মিড ডে মিল কর্মীদের জন্য যাতে সরকার মজুরি বৃদ্ধি করে। একই সাথে অন্যতম দাবি হবে সরকার যাতে নয়া শ্রমকোড অবিলম্বে বাতিল করে। মূলত দাবি, ২০২৬-২৭ অর্থবছরে বাজেটে প্রকল্পগুলিতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, নিয়মিত করার সাপেক্ষে প্রকল্প কর্মীদের ন্যূনতম ২৬ হাজার টাকা প্রদান করা, ই এম আই, গ্রেচুয়িটি সহ সকল প্রকার সামাজিক সুরক্ষা প্রদান করা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য